৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ র্র্যাব ৫ সিপিসি ১ ক্যাম্প কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার-২

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ র্র্যাব ৫ সিপিসি ১ ক্যাম্প কর্তৃক বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার-২

Manual8 Ad Code

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এর নেতৃত্বে ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ৬ নং পারুল ইউনিয়নের গন্ধশাইল গ্রামে রহুলের কাঠের মিলের সামনে আম গাছের পাশে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ৫ নং ওয়ার্ডের মো. আফছার আলীর ছেলে মো. মোস্তফা (৫৫) ও একই ইউনিয়নের ঝিকড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. আব্দুল মান্নান (৪৮)।
সোমবার রাত ১০টার দিকে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাই ক্যাম্প জানতে পারে নওগাঁ জেলার গন্ধশাইল গ্রামে মাদক বিক্রির জন্য ২ জন ব্যক্তি অবস্থান করছে। খবর পাবার পর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এর নেতৃতে সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমারসরকার।

Manual2 Ad Code