তানজিলা আক্তার রুবি :
নেত্রকোনা জেলার ঠাকুরাকোনা উপজেলায় কংস নদীর মাটি উত্তোলন করে ব্যবসা করছে একদল বালু ব্যবসায়ীর সিন্ডিকেট চক্র।
ঠাকুরাকোনা ব্রিজ হতে কলমাকান্দা রোডে সারি বেঁধে দাঁড়িয়ে আছে কংস নদী থেকে উত্তোলন করা বালু। প্রায় ৩০-৪০ জন বালু পাথর ব্যবসায়ী রয়েছে তার মধ্যে ২০-২৫ জন কংস নদীর বালু উত্তোলন করে ব্যবসা করে যাচ্ছে। এদের মধ্যে রফিকুল ইসলাম রবি,শামসুল রহমান, শফিকুল, উজ্জ্বল সিং আরও অনেকেই। প্রশাসনের কাছে বার বার অভিযোগ হলে ও কিছুই ব্যবস্থা নেয়নি । বালু উত্তোলনের কারণে শতশত মানুষের সর্বস্ব হারাচ্ছে। এলাকাবাসী তাদের কিছু বললে হুমকির মুখে পড়তে হয় বলে কিছুই বলতে পারে না।
তাই তারা প্রশাসনের কাছে তাদের রক্ষা করা জন্য অনুরোধ জানান । জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দাবি দ্রুতগতিতে ঠাকুরাকোণার বালু ব্যবসায়ীর সিন্ডিকেটের।