৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম নগরীর বায়েজিদে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯
চট্রগ্রাম নগরীর বায়েজিদে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্রগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর কোম্পানী গেট ও চাঁদনী সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৫ পিস ইয়াবাসহ পাঁচ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) রাতে বায়েজিদ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- আব্দুল খালেক (১৮), সাইফুল ইসলাম (১৮), মো. একরাম হোসেন (১৯), আলিফ উদ্দিন (২০) ও মো. সৈয়দ (৩৬)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, বায়েজিদের কোম্পানী গেট এলাকা থেকে তিন ইয়াবা ব্যবসায়ীকে ১ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের তথ্যেরভিত্তিতে অক্সিজেন চাঁদনী সিনেমা হলের সামনে পাকা রাস্তা থেকে ৫২৫ পিস ইয়াবাসহ মো. সৈয়দকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Manual6 Ad Code