মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:-
ঢাকা জেলায় ধামরাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে মুন্নি আক্তার (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের মৃতদেহ থানার পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে ।
ঘটনাটি ঘটেছে রবিবার (৩ নভেম্বর) বিকালে উপজেলা রাজাপুর গ্রামে। স্থানীয়দের বরাদ নিয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে মনির হোসেনের মেয়ে মুন্নি আক্তার,একই এলাকার অধিবাসী চররাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রবিন ইসলাম (১৭) সাথে প্রেমের সম্পর্ক হয় ।
এব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসে আই)সাইদ বলেন,এ ঘটনায় নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ আটককৃতরা হলো ১.রবিন ইসলাম (২৭) পিতা: সিদ্দিকুর রহমান।২.সফিকুল খান ( ১৬) পিতা: ইউনুস খান ৩.বকুল মিয়া (১৫) পিতা আব্দুল বারেক (৪)রাব্বি মাহবুব (২৭)পিতা: জাকির হোসেন।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দিপক চন্দ্র সাহা জানান নিহতের মৃতদেহ অধিকতর তদন্ত শেষে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মর্গে প্রেরণ করা হয়েছে।