রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের পরিচালিত মাদক বিরোধী অভিযানে পুলিশের পাতা জালে আটকা পরেছে, বহুল আলোচিত ভোলা পৌর কাঠালী ৮নং ওয়ার্ডের ইয়াবা স¤্রাট বশির ও তার ২ সহযোগী। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৯ হাজার ৩শত টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানাগেছে, ২ নভেম্বর ২০১৯ (শনিবার) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে একদল পুলিশ ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডে বশিরের নিজ বাড়ীতে হানা দেয়। এসময় ভোলা সদর থানার পুলিশ ও গোয়ান্দা বিভাগের পুলিশ প্রায় ২ঘন্টা ব্যাপি যৌথ অভিযান চালিয়ে ওই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে বশির উদ্দিন (৩৫), মৃত আবদুস সাত্তারের ছেলে স্বপনকে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৯ হাজার ৩ শত টাকাসহ আটক করে। এ ব্যাপারে ভোলা সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, বশির ভোলার মাদক পাচার সিন্ডিকেটের অন্যতম সদস্য। সে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী থেকে মাদক আমদানী করে তার পালিত সহযোগীদের মাধ্যমে ভোলার বিভিন্ন যায়গায় বিক্রি করে থকে। তার বিরুদ্ধে মাদক আইনে ভোলা সদর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, একাধিক অভিযোগের ভিত্তিতে বশিরকে আটক করা হয়েছে। যারা বশিরকে সেল্টার দিচ্ছে এবং মাদক বিক্রিতে সহযোগীতা করতেছে, তদন্ত সাপেক্ষে তাদেরকেও আইনের আয়োতায় আনা হবে। উল্লেখ্য বশিরের বেপরোয়া মাদক বাণিজ্যের কারণে দিনে দিনে ধ্বংস হচ্ছিল এলাকার যুব সমাজ। দেরী হলেও বশির গ্রেপ্তার হওয়াতে এলাকার জনগনের মধ্যে স্বস্তি বিরাজ করছে। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্যারকে ধ্যন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।