১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ ব্যক্তির ১০ বছর করে সশ্রম কারাদন্ডর আদেশ

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ ব্যক্তির ১০ বছর করে সশ্রম কারাদন্ডর আদেশ

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামালায় ৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ডর আদেশ দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। ১ হাজার ৫৮৩ বোতল ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে নিজ দখলে রেখে ট্রাকে করে পরিবহনের অপরাধে এ মামলা দায়ের হয়। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. শওকত আলী দন্ডিতদের উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন।
দন্ডিতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের মৃত মন্টু মাঝির ছেলে সামসুর রহমান (৪৪), নাটোর জেলার সিংড়া উপজেলার লালর বন্দর মাঝগ্রাম রিফুজিপাড়া এলাকার সাইফুদ্দিনের ছেলে আলম শেখ (৪১) ও নাটোর সদরের দিয়ারভিটা পূর্বপাড়া এলাকার তরফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩১)।
ওাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতু টোলঘর এলাকায় বিজিবির একটি দল একটি পেঁয়াজের ট্রাকে তল্লাশী চালায়। এ সময় ট্রাকে থাকা ১ হাজার ৫৮৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন সামসুর, আলম ও আনোয়ার।
এ ঘটনায় ২৫ এপ্রিল সদর থানায় ওই ৩জনের বিরুদ্ধে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের তৎকালীন নায়েব সুবেদার আব্দুর রাশেদ। মামলার তদন্ত কর্মকর্তা ও এলআই বিজিবি জোন, রাজশাহীর তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) অনিল চন্দ্র দাস ২০১৩ সালের ৬ জুলাই ওই ৩ জনকে অভিযুক্ত করে ট্রাইবুনালে চার্যশীট দাখিল করেন।
দীর্ঘ শুনানী, ৭ জনের সাক্ষ্য ও প্রমাণের পর ট্রাইবুনাল রোববার ৩ জনকে দোষি সাব্যস্ত করে দন্ডাদেশ ঘোষণা করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. তাহির জামিল।

Manual4 Ad Code