১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে হামলায় যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গুরুতর আহত

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
শিবগঞ্জে হামলায় যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গুরুতর আহত

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় ২জন যুবলীগ ও ১জন ছাত্রলীগ নেতা গুরুত্বর আহত হয়েছেন। আহত ৩জনকে রাতে রাজশাহী মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আহতরা হচ্ছে, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম ডুডু, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম রেজা ও শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা জানান, জেল হত্যা দিবস উপলক্ষে শিবগঞ্জ ডাকবাংলায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদিতে বিনোদপুর ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ আসছিলেন।
পথে বিনোদপুরে অপর একটি অনুষ্ঠানে ডা, শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপিসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিজভি জানান, এমপির অনুষ্ঠানের এলাকা দিয়ে যাবার সময় শরিফুল ইসলাম ডুডু, মাসুম রেজা ও জসিম উদ্দিনসহ বেশ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় শিমুল এমপির লোকজনের। এক পর্যায়ে ৩ জনকে বেধড়ক পিটায় তারা। রড দিয়ে মাসুমের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। অন্যদিকে জসিমের হাত ভেঙে গেছে পিটুনিতে। রিজভি আলম রানা আরো জানান, ডা. শিমুল এমপির উপস্থিতিতে তাঁর সন্ত্রাসী লোকজন এ হামলা চালিয়েছে।
এদিকে ডা, শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, ডা. শিমুল এমপির অনুষ্ঠানের লোকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দর উপর হামলা করেনি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রোববার সন্ধ্যার দিকে বিনোদপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতার উপর হামলা হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলো। বর্তমানে পরিবেশ শান্ত। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি থানায়।

Manual7 Ad Code