মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:-
মানিকগঞ্জের সিংগাইর থানা জামির্তা ইউনিয়ন বকচর এলাকার ৪ র্শ্রেণীর ছাত্রী জান্নাত (৯) স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার অধিবাসী তাজু মোল্লার বিরুদ্ধে ।
গত ২৮ শে অক্টোবর রোজ সোমবার মানিকগঞ্জ সিংগাইর থানা জামির্তা ইউনিয়নের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্বাধীন সংবাদ পত্রিকার সাক্ষাৎ কালে ৪ শ্রেণীর ছাত্রী জান্নাত কেঁদে কেঁদে বলেন, আমি আমার বাবার জন্য চকে খাবার পানি আর জাংলা দেওয়ার জন্য সুতা নিয়ে গিয়েছিলাম চকে । সেখান থেকে ফেরার পথে ঢেঁড়স ক্ষেতের পাশে কালো গাছের আড়াল থেকে ঐ। তাজু মোল্লা আমাকে ডাক দেয়। আমি তাহার কাছে গেলে সে আমাকে জড়াইয়া ধরে।এ সময় আমি চিৎকার করে তার কাছ থেকে ছোটার চেষ্টা করি। পরে সে আমার বুকে হাত দিতে থাকে আর আমার পরনে থাকা স্যলোয়ার খুলে ফেলে মাটিতে শুয়ে ফেলে জোরপূর্বক খারাপ আচরণ করে।
এ সময় আমার ডাক চিৎকার শুনে গ্রামের মোহাম্মদ ওহাব ও কবির ভাই ছুটে এসে আমাকে উদ্ধার করে।
ঘটনায় তাজু মোল্লার বিরুদ্ধে গত ৩০শে অক্টোবর সিংগাইর থানায় জান্নাতের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এমামলার দায়িত্ব প্রাপ্ত কর্ম কর্তা এস, আই মফিজুল ইসলাম স্বাধীন সংবাদ কে জানান, ধর্ষণ কারী তাজু মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা দ্রুত আসামিকে আইনের আওতায় নিয়ে আসবো।