আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন শহীদ সোহরাওয়ার্দী রোডস্থ আলকরন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ শ্যামল দাশ(৪০) নামের ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, ২ নভেম্বর সন্ধ্যা ৭:৪৫ মিনিটে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন এর নেতৃত্বে এসআই মোঃ ফিরোজ আলম, এএসআই শিবু মজুমদার, এএসআই দাউদ খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন শহীদ সোহরাওয়ার্দী রোডস্থ আলকরন মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ৭০০ পিস ইয়াবাসহ শ্যামল দাশকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।