১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

৫ সিপিসি ১ কর্তৃক সাড়ে ৪ কেজি হেরোইন সহ গ্রেপ্তার-১

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
৫ সিপিসি ১ কর্তৃক সাড়ে ৪ কেজি হেরোইন সহ গ্রেপ্তার-১

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual4 Ad Code

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকারের নেতৃত্বে রাজশাহীর গোদাগাড়ীর মোহনদরগা এলাকা থেকে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ বাবলু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম বাবলু (৫০)।

Manual8 Ad Code

রোববার বিকেল ৫ টার দিকে র‌্যাব জানায়, গোপন সূত্রে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানতে পারে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুসিরা গ্রামের কালুমিয়ার বাথানবাড়ীর উত্তর পাশের রাস্তায় মাদকদ্রব্য বিক্রির জন্য ১ ব্যক্তি অবস্থান করছে।

খবর পাবার পর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকারের নেতৃত্বে রোববার দুপুর ৩ টার দিকে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবলু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Manual8 Ad Code