ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও রহনপুর তদন্দ কেন্দ্র পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ বোতল ফেনসিডিলসহ ৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাজী গ্রামের মো. দুরুল ইসলাম পিন্টুর ছেলে মো. শাহিন (৩৫), শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকার মৃত মো. রবিউল ইসলাম রবুর ছেলে মো. মিঠুন আলী (২০), একই উপজেলার বনকুল কলেজ মোড় এলাকার মো. জিল্লার রহমানের ছেলে মো. ওয়াসিম আলী (৩৬) ও শিবগঞ্জ উপজেলার নারায়ানপুর এলাকার আসামী মো. আব্দুল কাজেম আলী (৩২)।
পুুলিশ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টার দিকে রহনপুর ইসলামনগর এলাকায় অভিযান চালায় রহনপুর তদন্দ কেন্দ্র পুলিশের একটি দল। অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে পিন্টুকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে, ১ নভেম্বর শুক্রবার সাড়ে ১২টার দিকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়নপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে কাজেম আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আরেকটি টিমের অভিযানে ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড় থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ মিঠুন ও ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৪জন আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।