এইচ.এম.আমান,কক্সবাজার জেলা প্রতিনিধি :
পুলিশের অভিযানে কক্সবাজারের অনলাইন ক্যাসিনোর প্রধান মোস্তফা কামাল আটকের পর শহরের পরিচিত জুয়াড়িরা গা ঢাকা দিয়েছে।
জেলা জুড়েই বন্ধ হয়ে গিয়েছিলো শহরের অনলাইন ক্যাসিনোর। কিন্তু বাংলাদেশ -ভারত ক্রিকেট সিরিজকে সামনে রেখে কক্সবাজারের অনলাইন ক্যাসিনো আবারও সক্রিয় হচ্ছে।
এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে ইসতিয়াক আহমেদ শিমুল ও রিশিদে নামের দুই অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী।
বাংলাদেশ ভারত সিরিজকে সামনে রেখে এই দুই জুয়াড়ি কয়েক কোটি টাকার অনলাইন ক্যাসিনো কয়েন জড়ো করেছে।
ক্যাসিনো মোস্তফা আটকের পরে জেলা জুড়ে গা ঢাকা দিলেও কোটি কোটি টাকার অনলাইন জুয়ার আসরের হাল ধরেছে কক্সবাজার টেকনাফের অনলাইন ক্যাসিনোর প্রধান ইসতিয়াক আহমেদ শিমুল ও বড়বাজার স্বর্ণ ব্যবসায়ী রিশি দে।
ইসতিয়াক আহমেদ শিমুল টেকনাফের সাবরাং এর বাসিন্দা হলেও বর্তমানে শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় বসবাস করে।
জানা গেছে, বাংলাদেশ দলের ভারত সিরিজকে সামনে রেখে এই দুই অনলাইন ক্যাসিনো ব্যাবসায়ী দুই কোটি টাকার কয়েন জোগাড় করে রেখেছে।
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় কক্সবাজারের প্রতিটি উপজেলায় নতুন করে এজেন্ট বা ডিলার সংগ্রহ করছে এই দুই জুয়া ব্যবসায়ী। এরইমধ্যে ফারুক নামের এক ব্যাক্তিকে রামু অলাইন ক্যাসিনো বা জুয়ার নিয়ন্ত্রন দেয়া হয়েছে।
কক্সবাজারের অনলাইন কিং মোস্তফা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মাসুম খান জানান, এজাহারে অভিযুক্তদের বাইরেও আরো অনেকের নাম পাওয়া যাচ্ছে যারা এই অনলাইন জুয়ার সাথে জড়িত। তাদের ব্যাপারে অনুন্ধান করা হচ্ছে।
জানা গেছে, জেলা পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান করে ১৫০ জনেরও বেশি অনলাইন ক্যাসিনো জুয়াড়ি সনাক্ত করেছে। তাদেরকে গ্রেপ্তার করলে অনলাইন ক্যাসিনো মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসবে।