৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক ফেনসিডিলসহ আটক-২

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক ফেনসিডিলসহ আটক-২

Manual6 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর মোড় থেকে ১২০ বোতল ফেনসিডিল সহ ২ জন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রসুলপুর মোড়ে অভিযান চালিয়ে মনাকষা বাজারের মৃত রবিউল ইসলাম রবুর ছেলে মিঠুন আলী (২০), আদিনা কলেজ মোড় এলাকার জিল্লার রহমানের ছেলে ওয়াসিম আলী (৩৬) কে ১২০ বোতল ফেনসিডিল সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

Manual8 Ad Code

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৩১ অক্টোবর রসুলপুর মোড় থেকে মিঠুন ও ওয়াসিম নামে ২জনকে ১২০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশ।

Manual3 Ad Code