১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগের কার্যনির্বাহী পরিষদের সভা- আহ্বাহক কমিটি গঠন

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে জেলা আ.লীগের কার্যনির্বাহী পরিষদের সভা- আহ্বাহক কমিটি গঠন

Manual4 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ আগামী ২৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কাউন্সিল

Manual4 Ad Code

উপলক্ষে কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের ওয়ালটন মোড়স্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল
ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন
আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী,
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি বিগ্রেডিয়ার এনামুল হক,
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের সাবেক এমপি গোলাম
মোস্তফা বিশ্বাস, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিবুর রহমানসহ জেলা
আ.লীগের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় জেলা আ.লীগের আহব্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে জেলা আ.লীগের
সভাপতি আলহাজ্ব মইনুদ্দিন মন্ডলকে আহব্বায়ক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক
ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ)
আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুলকে যুগ্ম আহব্বায়ক হিসেবে
রাখা হয়েছে।

Manual8 Ad Code

এছাড়াও আহব্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন,চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী,
সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, জেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল
আমিন, জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় ২৬ নভেম্বর জেলা আওয়ামীলীগের কাউন্সিলকে সফল করতে বিভিন্ন আলোচনা ও
সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual3 Ad Code