১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

যশোর বেনাপোল সীমান্তে ১২ হাজার হাজার মার্কিন ডলারসহ আটক-২

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
যশোর বেনাপোল সীমান্তে ১২ হাজার হাজার মার্কিন ডলারসহ আটক-২

Manual3 Ad Code

মোঃ শাফায়েত সবুজ,বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শহিদুলের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।

Manual5 Ad Code

পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, পুটখালী মসজিদ বাড়ি চেকপোষ্ট থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ তাদেরকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

তারা ভারত থেকে চোরাই পথে ডলার এনে পাচার করছিল বলে তিনি জানান।

ডলারসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Manual6 Ad Code