১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ছাতকে দু’টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৭ চাঁদাবাজ গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০১৯
ছাতকে দু’টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৭ চাঁদাবাজ গ্রেফতার

Manual8 Ad Code

জামরুল ইসলাম রেজা (ছাতক থেকে)

Manual3 Ad Code

ছাতকে নৌ-পথে চাঁদাবাজীর অপরাধে দু’টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৭ চাঁদাবাজকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মঙ্গলবার বিকেলে শহরের বৌলা ও কালারুকা ইউনিয়নের পীরপুর এলাকায় সুরমা নদীতে সুনামগঞ্জের ডিবি পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজীতে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

বুধবার সকালে গ্রেফতারকৃত চাঁদাবাজ উপজেলার কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র দেলোয়ার হোসেন(২১), মুক্তিরগাঁও গ্রামের ইদ্রিছ আলীর পুত্র জাহির মিয়া(৪৫), মৌলভীরগাঁও গ্রামের নজরুল ইসলামের পুত্র রায়হান উদ্দিন(৩২), ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আইয়ূব আলীর পুত্র নেছার আহমদ(৩০), নোয়াগাঁও গ্রামের আনিসুর রহমানের পুত্র সেলিম মিয়া(৪০), শহরের তাতিকোনা এলাকার সাদাত মিয়ার পুত্র মামুন মিয়া(৪০) ও কোম্পানীগঞ্জ সদর এলাকার হাছন আলীর পুত্র মনিরুল ইসলাম(৩০)কে ছাতক থানায় হস্থান্তর করে ডিবি পুলিশ।

Manual2 Ad Code

পরে গ্রেফতারকৃতরাসহ ১৫জনের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।