৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কলেজ ছাত্রীর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯
কলেজ ছাত্রীর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:

৭১ এর রাজাকার বাহিনীর চেয়েও ভয়ংকর একটি স্বাধীন দেশে মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার এই চিত্র।

Manual4 Ad Code

বাগমারায় কলেজ ছাত্রী কে ধর্ষণের পর হত্যা
সাধনপুর স্কুল এন্ড কলেজ এর এইচএসসি ১ম বর্ষের ছাত্রী তামান্না আক্তার টিয়া (১৭) কে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে!

Manual2 Ad Code

নিহত টিয়ার বাড়ির থেকে ৫শ গজ দূরে নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া দক্ষিন পাড়ার আম বাগান থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে নলডাঙ্গা থানা পুলিশ।

Manual3 Ad Code

নিহতের বাবা রশিদ উদ্দিন বলেন শুক্রবার রাত ১১টার দিকে সাধনপুরের খিদিরপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ শান্ত ইসলাম (২১) বাড়িতে এসে হুমকির মুখে তাঁর মেয়ে কে তুলে নিয়ে যায়।
সকালে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়।

স্থানীয়রা অভিযোগ করে বলছেন ঝুলন্ত অবস্থায় লাশের পা সম্পূর্ন মাটিতে ছিলো।এবং লাশ নামানোর সময় সাহায্যকারী স্থানীয় মহিলারা নিহতের যৌনাঙ্গে বেশ ক্ষত দেখতে পেয়েছেন,তাঁদের ভাষ্যমতে ধর্ষনের পর হত্যা করা হয়েছে।

Manual6 Ad Code