৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ

Manual1 Ad Code

মোঃ আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গভীর রাতে একা ব্যক্তিগত কাজে ঘরের বাইরে এসেছিল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। আর এমন সুযোগ কাজে লাগিয়ে মুখ চেপে ধরে প্রায় ৬ ঘণ্টাএকাধিকবার ধর্ষণ করে এলাকার দুই বখাটে ছেলে।

এমনই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে শনিবার গভীর রাত হতে রোববার ভোর পর্যন্ত ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানাধীন কানিকশালগাঁও গ্রামে।

Manual6 Ad Code

উক্ত ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করে।

Manual5 Ad Code

রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান,মেয়েটি স্থানীয় ৩নং কশালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীতে অধ্যয়নরত। বিকাল বেলা তার পরিবারের লোকজন স্কুলছাত্রীকে থানায় নিয়ে আসলে মেয়েটির মুখে ঘটনা শোনার পর ধর্ষক ও তার সহযোগী বন্ধুর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
অভিযুক্ত ধর্ষক সদর উপজেলার রুহিয়া থানার কানিকশালগাঁও গ্রামের হামিদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও তার সহযোগী একই গ্রামের ইন্তাজুল হকের ছেলে রাশেদ (১৮)।
এর আগে ভোরবেলা স্কুলছাত্রীকে ধর্ষকের বাড়িতে নিয়ে গিয়ে সমাধানের চেষ্টা চালায় স্থানীয় জনগণ। এতে মেয়েটি সেখানেও মারধরের শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। মেয়েটি বর্তমানে পুলিশি হেফাজতে রুহিয়া থানায় রয়েছে।

Manual2 Ad Code