৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯
আশুলিয়ায় ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

মনজুরুল ইসলাম, সাভার (ঢাকা )প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ঢাকার আশুলিয়া থেকে ৮০০ পিস ইয়াবাসহ মোঃ ওয়াসিম আকরাম (২৯) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় আশুলিয়ার নয়ারহাট এলাকার শাহজালাল হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম আকরাম ধামরাইয়ের সাওরাইল গ্রামের আব্দুল খালেক এর ছেলে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাওসার সুলতান বলেন গোপনসূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ শনিবার বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় আশুলিয়ার নয়ারহাট এলাকায় হোটেল শাহজালাল এর সামনে থেকে ৮০০ পিস ইয়াবা সহ মোঃ ওয়াসিম আকরাম কে গ্রেপ্তার করা হয় । সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ধামরাই থানায় তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

Manual3 Ad Code

আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়াসিম এর বিরুদ্ধে মামলার দায়ের করা হয় ।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতিতে চলমান অভিযানের অংশ হিসেবে আজকের এই সফল অভিযান। ঢাকা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান গোয়েন্দা পুলিশ।

Manual7 Ad Code