মনজুরুল ইসলাম, সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
সিংগাইরে স্ত্রী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সাত্তার মিয়া।
গত ২৪ অক্টোবর রাত ১০ ঘটিকায় সময় আব্দুর রহমানের স্ত্রী হাসিনা বেগম(৫০) নিখোঁজ হয়। গতকাল শনিবার সকালে আব্দুর রহমানের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
মানিকগঞ্জ জেলায় সিংগাইর উপজেলা বলধরা ইউনিয়নে খুটিমুড়ি এলাকায় নিহত হাসিনা বেগমের বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে ধান খেক্ষে গলাকাটা লাশ উদ্ধার পুলিশ করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সাত্তার মিয়া বলেন আব্দুর রহমানের সাথে জমি নিয়ে বিরোধ ছিলো প্রতিবেশী দুইজনের সাথে। নিহত নারীর স্বামী আব্দুর রহমান প্রতিবেশীকে ফাসানোর জন্য কয়েকজন ঘাতককে টাকার বিনিময়ে চুক্তি করে স্ত্রীকে হত্যার জন্য। স্ত্রীকে হত্যা করে আব্দুর রহমান বাদী হয়ে প্রতিবেশীদের নামে হত্যা মামলা দেওয়ার জন্যই হত্যাকান্ড ঘটনা ঘটায়।
সিংগাইর থানা পুলিশ গতকাল রাতে আব্দুর রহমানকে সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করে।
রবিবার ২৭ শে অক্টোবর মানিকগঞ্জ আদালতে ঘাতক স্বামী ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
সিংগাইর থানা পুলিশ জানায় কয়েকজন মিলেই হত্যাকান্ড ঘটায়। হত্যা মামলার প্রধান আসামী আব্দুর রহমান গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তার করার অভিযান চলছে বলে জানায় পুলিশ।