১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

মা হতে চলেছেন বিপাশা বসু!

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯
মা হতে চলেছেন বিপাশা বসু!

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউড সুন্দরী বিপাশা বসুকে শেষ বারের মতো দেখা গিয়েছিল ‘অ্যালোন’ ছবিতে। সেই ছবিতে তার সঙ্গে ছিলেন কর্ণ সিংহ গ্রোভার। ২০১৬-র এপ্রিলে কর্ণকে বিয়ে করেন বিপাশা। তারপর অবশ্য বিপাশাকে কোনও বলিউড ছবিতে অভিনয় করতে দেখা যায়নি।

যদিও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ভক্তদের নিজের খবর প্রায়শই দিয়ে থাকেন তিনি।

বুধবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ে ছিল রমেশ তারুণীর দিওয়ালি পার্টি। সেখানে স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে উপস্থিত ছিলেন বিপাশা।

Manual3 Ad Code

ধূসর রঙের লেহঙ্গাতে তাকে দেখাচ্ছিল মোহময়ী।

Manual8 Ad Code

আলোকচিত্রীদের সামনে পোজও দেন তারা। যথারীতি সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

Manual5 Ad Code

সেই ছবি দেখেই নেটিজেনদের একাংশের প্রশ্ন, বিপাশা বসু কি অন্তঃসত্ত্বা?

ছবিতে বিপাশার বেবি বাম্প দেখা যাচ্ছে বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। সেটি সত্যিই বেবি বাম্প, না পোশাকের কারণে, তা অবশ্য জানা যায়নি। বিপাশাও ব্যাপারটি নিয়ে কোনও কথা বলেননি। সুত্র — আনন্দবাজার পত্রিকা।

Manual3 Ad Code