১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

সৌদি আরব থেকে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৯
সৌদি আরব থেকে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

Manual3 Ad Code

অভিযোগ ডেস্ক : সৌদি আরবে চলমান ধরপাকড়ে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি।

শনিবার (২৬ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

কয়েকমাস ধরে ওয়ার্ক পারমিট বা আকামার মেয়াদহীনদের দেশে ফেরত পাঠানো হলেও এবার ভুক্তভোগীদের অনেকে বলছেন তাদের মেয়াদ ছিল।

Manual6 Ad Code

সৌদিতে ১০-১২ বছর ধরে বৈধভাবে কাজ করার পরও এমন ভোগান্তিতে পড়েছেন কেউ কেউ। হুট করে দেশে ফিরতে বাধ্য করায় বিপাকে পড়েছেন তারা।

অভিযোগ করলেন, এ ব্যাপারে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকেও মেলেনি কোনও সহযোগিতা।

তারা বলছেন, সৌদি আরবে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশী কর্মীরা।

সেই অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ আকামাধারীরাও (কাজের অনুমতিপত্র)।

Manual8 Ad Code

তাদের অভিযোগ, কর্মস্থল থেকে বাসস্থানে ফেরার পথে পুলিশ তাদের গ্রেফতার করে।

সে সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। বরং আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপোর্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।

Manual7 Ad Code

আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।

Manual7 Ad Code

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনই ব্যবস্থা নেয়া না হলে সমস্যাটি বড় আকার ধারণ করবে।

এর আগে ৮ অক্টোবর ৬৩ জন, ৭ অক্টোবর ৪২ জন, ৫ অক্টোবর ৮৬ জন এবং ৩-৪ অক্টোবর ২৫০ বাংলাদেশী কর্মী সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন।