১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগ

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগ

Manual1 Ad Code

 

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদের রাজধানীর মোহাম্মদপুরে বাসায় শিশু গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গৃহকর্তা সাঈদ আহমেদ ও তার স্ত্রী রোকসানা পারভীন এর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত শিশু গৃহকর্মী জান্নাতীর বাবা জানু মোল্লা মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। রোকসানা পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গৃহকর্তা পলাতক রয়েছেন।

সূত্র মতে জান্নাতী (১২) নামের ওই গৃহকর্মী চার বছর ধরে সাঈদ আহমেদের বাসায় কাজ করছেন। জান্নাতীর বাড়ি বগুড়ার গাবতলিতে। গত মঙ্গলবার ভোরে জান্নাতীর বাবাকে মেয়ে অসুস্থ বলে ঢাকায় ডেকে আনা হয়। ঢাকায় এসে দেখেন মেয়ে মারা গেছেন। তিনি মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে দেখতে পান।

এ ঘটনায় ওই বাড়ির গৃহকর্ত্রী রোকসানা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আগেই হেফাজতে নিয়েছে।

চাকরি সূত্রে সাঈদ যখন বগুড়ায় ছিলেন, তখন আট বছর বয়সে জান্নাতী ওই বাড়িতে কাজ নেয়। এরপর সাঈদের পরিবার ঢাকায় চলে এলে জান্নাতীও তাঁদের সঙ্গে ঢাকায় আসে। সাঈদ বর্তমানে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

কিন্তু স্যার সৈয়দ রোডের ৬/৫/এ নম্বর ভবনের একতলায় সাঈদ আহমেদ পরিবার নিয়ে থাকেন।

Manual6 Ad Code

জান্নাতীর বাবা জানু মোল্লা সাংবাদিকদের বলেন, গত মঙ্গলবার ভোরে ফোনে তাঁকে জানানো হয় তাঁর মেয়ে অসুস্থ। দেখতে চাইলে যেন তাড়াতাড়ি ঢাকায় আসেন। খবর পেয়ে ঢাকায় এসে দেখেন মেয়ে মারা গেছে। তিনি বলেন, মেয়ের গায়ে তিনি অনেক দাগ দেখেছেন।

Manual3 Ad Code

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি জি বিশ্বাস বলেন, মঙ্গলবার রাত সোয়া ১২টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ফোনে জানানো হয়, এক দম্পতি একটি মেয়েকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এসেছেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল করে ও ময়নাতদন্ত করতে বলে।

Manual8 Ad Code

সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সেলিম রেজা বলেন, মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় ভোঁতা কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। তিনি বলেন, অভ্যন্তরীণ রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।

এ ঘটনা জানাজানি হলে পিরোজপুরে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক ঠিকাদার সাঈদ আহমেদের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়েও অভিযোগ করেছেন।

Manual1 Ad Code