৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কারাগারেই যেতে হলো কারা ডিআইজিকে

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৯
কারাগারেই যেতে হলো কারা ডিআইজিকে

Manual3 Ad Code

অভিযোগ ডেস্ক :: কারা সেক্টরে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লোপাটের ঘটনায় ডিআইজি বজলুর রশিদকে অবশষে কারাগারেই যেতে হলো। তিনি পুরান ঢাকার বকসি বাজার উমেশ দত্ত রোডের কারা অধিদফতরের ডিআইজি ছিলেন।

Manual4 Ad Code

রোববার (২০ অক্টোবর) দুপুরে স্বস্ত্রীক দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়েছে। সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার স্ত্রীকে ছেড়ে দয়া হয়েছে বলে দুদক সুত্রে জানা গেছে।

Manual6 Ad Code

সুত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেফতার কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন্স বজলুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন এ আদেশ দেন।

সকাল ১০টায় বজলুর রশিদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল দুদক। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

এরপর বিকেল সাড়ে ৫টায় তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাসির উদ্দিন। অপরদিকে তার আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে বজলুর রশিদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

এর আগে একই দুর্নীতির কারণে ডিআইজি প্রিজন্স চট্টগ্রাম বিভাগ পার্থ গোপাল কণিককে কারাগারে যেতে হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসও দুর্নীতি কোটি টাকা আত্মসাতের ঘটনায় কারাগারে আটক রয়েছেন।

Manual6 Ad Code