৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী বাউফলের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ভোলার ১৪ জেলেকে আটক

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
পটুয়াখালী বাউফলের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ভোলার ১৪ জেলেকে আটক

Manual5 Ad Code

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

Manual5 Ad Code

পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে বাউফল উপজেলা প্রশাসন, মৎস্য, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ের একটি টহল দল।

Manual4 Ad Code

১৯ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টার দিকে ২টি মোবাইল টিম উপজেলার নিমদী, চরওয়াডেল, খানকা চন্দ্রদ্বীপ, বাতিলখাল, চরমিয়াজান ও চর রায়সাহেব এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা ভোলা জেলার সদর উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলার জেলে।

ওই সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ডিমওয়ালা ইলিশ মাছ। বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র কার্যালয়ে বসে

আটককৃতদের ১২জনকে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ইব্রাহিম মাল এবং আজগর মালকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।

Manual7 Ad Code