১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদের নামাজ শেষে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

admin
প্রকাশিত জুন ৫, ২০১৯
ঈদের নামাজ শেষে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

Manual7 Ad Code

অভিযোগ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

বুধবার (৫ জুন) ঈদুল ফিতরের নামাজ শেষে দুপুর সাড়ে ১২টায় বৃষ্টির মধ্যে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Manual7 Ad Code

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, দেশ ও জনগণ আজ বাকশালী কারাগারে বন্দী। একদলীয় শাসনের চিরস্থায়িত্ব দেয়ার জন্যই খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। কর্তৃত্ববাদী শাসন দীর্ঘস্থায়ী করতেই গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে।

তিনি বলেন, আজ ঈদের দিন, উৎসবের দিন অথচ এই ঈদের প্রাক্কালে জনগণের প্রত্যাশা ছিল অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা দেশনেত্রীকে মুক্তি দেয়া হবে। কিন্তু সরকার দেশনেত্রীর মুক্তি নিয়ে এক সর্বনাশা খেলায় মেতেছে। দেশকে চিরদিনের মতো আওয়ামী খাচায় বন্দী রাখার জন্য গণতন্ত্রকে ধ্বংশস্তুপে পরিণত করার চূড়ান্ত লক্ষ্য হিসেবে বেগম খালেদা জিয়াকে বন্দিশালায় রাখা হয়েছে।

Manual8 Ad Code

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিম, তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি রফিক হাওলাদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী, মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Manual7 Ad Code