৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৯
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

Manual1 Ad Code

অভিযোগ ডেস্ক :- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর সম্পর্কে বুধবার (৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলন করবেন।

Manual6 Ad Code

মঙ্গলবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বাসস জানায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী গত ৩ থেকে ৬ অক্টোবর ৪ দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

Manual5 Ad Code

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশে তিনি ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন।