২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ থেকে উৎপলকে অব্যাহতি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯
অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ থেকে উৎপলকে অব্যাহতি

Manual8 Ad Code

অভিযোগ প্রতিবেদক : অনিয়মের অভিযোগে গণপূর্ত অধিদফতরের ঢাকা মেট্রো ও ঢাকা জোনের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে রিজার্ভে নিয়ে আজ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual1 Ad Code

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজ জেলা সফরে যাওয়ার আগেই এ সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করেন।

Manual6 Ad Code

উৎপল কুমার দেকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলেও ওই দুই জোনে কাউকে পদায়ন করা হয়নি। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম নির্বাচনি এলাকা থেকে ফিরলে ওই পদ দুটিতে পদায়ন করা হবে।

উৎপল কুমার দে ১৫তম বিসিএসে গণপূর্ত অধিদফতরে যোগদান করেন। দায়িত্ব পালনকালে আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে তাকে নিয়ে নানা বিতর্ক ছিল। এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্ট এখনও আলোর মুখ দেখেনি।

Manual3 Ad Code

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এরইমধ্যে জানিয়েছেন, জি কে শামীম কীভাবে এত কাজ পেয়েছে তা তদন্ত করে দেখা হবে।

Manual7 Ad Code

উৎপল কুমার দে গণপূর্ত অধিদপ্তরের নবগঠিত মেট্রো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত জুন মাসে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) গেলে উৎপল কুমার দেকে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। পুলিশের রিমান্ডে জি কে শামীম জানিয়েছেন, গণপূর্তের টেন্ডারবাজিতে তিনি আব্দুল হাইকে ৪০০ কোটি টাকা দিয়েছেন।

আব্দুল হাইয়ের পিএলআরে যাওয়ার পর থেকেই ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ শূন্য থাকলেও এ পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি মূলত এ পদে বিএনপিপন্থী এক কর্মকর্তাকে পদায়নের জন্য সরকারের উচ্চপর্যায় থেকে ব্যাপক তদবিরের কারণে। দুটি জোন শূন্য হওয়ায় এ পদে নিয়োগ পেতেও জোর তদবিরের আশঙ্কা রয়েছে।