১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুক্তিপণের দাবিতে স্বদেশিকে অপহরণ, মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন

Editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
মুক্তিপণের দাবিতে স্বদেশিকে অপহরণ, মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন

Manual8 Ad Code

মুক্তিপণের দাবিতে স্বদেশিকে অপহরণ, মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন

 

Manual8 Ad Code

শেখ স্বপ্না শিমুঃ মালয়েশিয়ায় ২০ হাজার রিঙ্গিত মুক্তিপণের দাবিতে এক স্বদেশিকে অপহরণের অভিযোগে বাংলাদেশের তিন নাগরিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন: কাজী মোস্তফা (৩৮), মারুফ হোসেন (২৮) এবং আবদুল আলিম (৩০)।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আদালতে বিচারক এন কানালেশ্বরীর সামনে অভিযোগ পাঠ করা হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২২ মার্চ দুপুর ১টার দিকে দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের সেরেম্বানের জালান দাতো শেখ আহমেদ এলাকার একটি জুতার দোকানের সামনে থেকে রনি হাওলাদার নামে এক ব্যক্তিকে অপহরণের ঘটনা ঘটে।

Manual4 Ad Code

আদালতে প্রসিকিউশন পক্ষ জানায়, অভিযুক্তরা আরও দুই পলাতক সহযোগীর সহায়তায় এই অপরাধ করেছেন। ১৯৬১ সালের অপহরণ আইনের ধারা ৩ এবং দণ্ডবিধির ৩৪ ধারায় তাদের অভিযুক্ত করা হয়েছে। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের বিধান রয়েছে।

Manual7 Ad Code

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল বাল্কিস জুনাইদি জামিনের বিরোধিতা করে বলেন, এটি একটি জামিন অযোগ্য অপরাধ। তবে আদালত যদি বিশেষ বিবেচনায় জামিন দেয়, সেক্ষেত্রে জনপ্রতি ৫০ হাজার রিঙ্গিত এবং স্থানীয় জামিনদারের শর্ত জুড়ে দেওয়ার প্রস্তাব করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবী মোহম্মদ হানিফ হাসান জামিনের আবেদন করে যুক্তি দেন, তাদের সবার পরিবার রয়েছে এবং তারা নিজ দেশে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন এবং অভিযুক্তদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে তারিখ ধার্য করেছেন।