১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিশোধমূলক হামলার হুমকি ইরানেরঃ

Editor
প্রকাশিত মার্চ ২৯, ২০২৬
মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিশোধমূলক হামলার হুমকি ইরানেরঃ

Manual1 Ad Code

মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিশোধমূলক হামলার হুমকি ইরানেরঃ

শেখ স্বপ্না শিমুঃ তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরসিজি) মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।

ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার প্রতিশোধ হিসেবে তাদের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা না হওয়া পর্যন্ত’ এই অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কেই বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।বাহিনী জানিয়েছে, মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে।

Manual2 Ad Code

গার্ডের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে, সোমবার, ৩০ মার্চ দুপুর ১২টার মধ্যে ওয়াশিংটন যদি এই বোমা হামলার আনুষ্ঠানিক নিন্দা না জানায়, তবে এই অঞ্চলের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

‘আমরা এই অঞ্চলের আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর সকল কর্মচারী, অধ্যাপক ও শিক্ষার্থী এবং তাদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ক্যাম্পাস থেকে এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিচ্ছি। জানিয়েছে আইআরজিসি।

Manual5 Ad Code

উপসাগরীয় অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানের শাখা রয়েছে, যার মধ্যে কাতারের টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় অন্যতম।

Manual6 Ad Code

সপ্তাহব্যাপী মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের সামরিক বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্রটি এখনও ইসরাইলি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে সক্ষম হচ্ছে।

Manual5 Ad Code