৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়া স্ত্রীর ওপর অভিমান করে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

Editor
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬
মালয়েশিয়া স্ত্রীর ওপর অভিমান করে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

Manual3 Ad Code

মালয়েশিয়া স্ত্রীর ওপর অভিমান করে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

শেখ স্বপ্না শিমুঃ স্ত্রীর ওপর অভিযান করে মালয়েশিয়ায় আত্মহত্যা করেছেন মো. রাকিব হোসেন (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান ইম্বির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবার ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

রাকিব হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নজরপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। কয়েক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। বিয়ের জন্য ছুটি নিয়ে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন এবং পারিবারিকভাবে মরিয়ম নামে এক তরুণীকে বিয়ে করেন।

বিয়ের ছুটি কাটিয়ে গত ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ায় ফিরে আসেন রাকিব। কিন্তু এরপরই তার স্ত্রী মরিয়ম বাবার বাড়ি চলে যান এবং স্বামীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

Manual2 Ad Code

রাকিবের বাবা মোবারক হোসেন বলেন, রাকিব কানে কিছুটা কম শুনতেন এবং ধীরগতিতে কথা বলতেন। এ কারণে স্ত্রী মরিয়ম ও তার পরিবারের সদস্যরা রাকিবকে অকথ্য ভাষায় গালমন্দ করতেন। স্ত্রীর এমন আচরণ সইতে না পেরে ছেলে আত্মহননের পথ বেছে নিয়েছে।

Manual5 Ad Code

মোবারক হোসেনের দাবি, বিয়ের আগেই মরিয়ম অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন, যা বিয়ের পর জানাজানি হয়। রাকিব মালয়েশিয়া চলে যাওয়ার পর মরিয়ম পুনরায় তার পুরনো প্রেমিকের সঙ্গে মেলামেশা শুরু করেন এবং স্বামীকে এড়িয়ে চলতে থাকেন।

Manual5 Ad Code

বর্তমানে রাকিবের মরদেহ কুয়ালালামপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মোবারক হোসেন এখন ছেলের নিথর দেহটি দেশে ফিরিয়ে নেয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন।

দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে লাশ বাংলাদেশে পাঠাতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি। সেই সঙ্গে এই মর্মান্তিক পরিণতির পেছনে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেছেন।