৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

ভারতে ভিসা জটিলতা: বাংলাদেশি রোগীদের কাছে গুরুত্ব বাড়ছে মালয়েশিয়ার।

Editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
ভারতে ভিসা জটিলতা: বাংলাদেশি রোগীদের কাছে গুরুত্ব বাড়ছে মালয়েশিয়ার।

Manual5 Ad Code

ভারতে ভিসা জটিলতা: বাংলাদেশি রোগীদের কাছে গুরুত্ব বাড়ছে মালয়েশিয়ার।

শেখ স্বপ্না শিমুঃ ভারতে চিকিৎসাপ্রত্যাশী বাংলাদেশি রোগীদের জন্য ভিসা সংক্রান্ত কড়াকড়ি শুরু হওয়ায় বিকল্প গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান শক্ত করতে উদ্যোগী হয়েছে মালয়েশিয়া। এরই অংশ হিসেবে আগামী ৫ থেকে ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক’।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে সানওয়ে হেলথকেয়ারের অধীনস্থ একটি বেসরকারি হাসপাতাল সানওয়ে মেডিকেল সেন্টার।

মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি) জানিয়েছে, ‘মালয়েশিয়া ইয়ার অফ মেডিকেল ট্যুরিজম ২০২৬’-কে সামনে রেখে তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করছে, যাতে দেশটিকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা যায়।

দীর্ঘদিন ধরে ভৌগোলিক সুবিধা ও সুপ্রতিষ্ঠিত নেটওয়ার্কের কারণে বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতের ওপর নির্ভরশীল থাকলেও বর্তমান ভিসা জটিলতা তাদের বিকল্প খুঁজতে বাধ্য করছে।

Manual8 Ad Code

এই শূন্যস্থান পূরণে মালয়েশিয়া তাদের উন্নত চিকিৎসা অবকাঠামো এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিয়ে বাংলাদেশি রোগী ও ট্রাভেল পার্টনারদের সাথে সরাসরি সংযোগ স্থাপনের পরিকল্পনা করেছে।

Manual2 Ad Code

এমএইচটিসি এর সিইও সুরিয়াগান্ধি সুপ্পিয়াহ এক বিবৃতিতে বলেন, হৃদরোগ, ক্যানসার চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন এবং উন্নত সার্জারির মতো বিশেষায়িত সেবার জন্য বাংলাদেশি রোগীদের মধ্যে মালয়েশিয়ার প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে।

মালয়েশিয়া বর্তমানে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর সাথে পাল্লা দিয়ে অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করছে।

উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থার কারণে ঢাকা থেকে কুয়ালালামপুর যাতায়াত সহজ হওয়ায় মালয়েশিয়া এখন রোগীদের জন্য সাশ্রয়ী ও আরামদায়ক বিকল্প হয়ে উঠেছে। বিশেষ করে যারা উচ্চমানের এবং আস্থাশীল চিকিৎসা সেবা খুঁজছেন তাদের জন্য দেশটির আধুনিক হাসপাতালগুলো এখন প্রথম সারির পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছে।

Manual3 Ad Code

মালয়েশিয়ার স্বাস্থ্য পর্যটন খাতের সাম্প্রতিক সাফল্যও বেশ ঈর্ষণীয়। ২০২৫ সালে দেশটি স্বাস্থ্য পর্যটন থেকে প্রায় ৩.৩৪ বিলিয়ন রিঙ্গিত আয় করেছে এবং প্রায় ১.৮৪ মিলিয়ন আন্তর্জাতিক রোগীকে সেবা প্রদান করেছে। ক্রমবর্ধমান এই জনপ্রিয়তা এবং ঢাকার আসন্ন ইভেন্টটি মালয়েশিয়াকে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।

Manual4 Ad Code