৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা।

Manual2 Ad Code

মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা।

শেখ স্বপ্না শিমুঃ মেক্সিকোর মাদক সম্রাট ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বরাতে এ তথ্য জানা যায়।
এল মেনচোর গ্রেফতারে তথ্য দিলে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

মেক্সিকোর কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নেমেসিও ওসেউয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার ভোরে জালিস্কো অঙ্গরাজ্যে পরিচালিত অভিযানের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

মৃত্যুর পর দেশজুড়ে তার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। মার্কিন সীমান্তে বিশেষ করে সিনথেটিক ওপিওইড ফেন্টানিল উৎপাদন ও পাচারের অভিযোগে মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করতে ওয়াশিংটনের চাপের মুখে ছিলেন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

Manual3 Ad Code

সূত্র জানায়, মেক্সিকান বাহিনী অভিযানটি পরিচালনা করলেও যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তা দেয়। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বাধীন একটি নতুন টাস্কফোর্স এতে ভূমিকা রেখেছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে গোয়েন্দা তথ্য পেয়েছে।

Manual8 Ad Code

এল মেনচোর মৃত্যুর পর দেশজুড়ে প্রতিশোধমূলক তাণ্ডব শুরু করেছে তার সমর্থকরা। তার মৃত্যুর পর সিজেএনজি বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, সড়ক অবরোধ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। অন্তত আটটি রাজ্যে সহিংসতার খবর পাওয়া গেছে।

এর আগে, মার্কিন কর্তৃপক্ষ এল মেনচোকে ধরিয়ে দিতে তথ্যের জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লেওন রাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।এছাড়া এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইন্স, অ্যারোমেক্সিকো ও আমেরিকান এয়ারলাইন্স ওই এলাকায় ফ্লাইট স্থগিত করেছে।

Manual1 Ad Code