৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশকে সহযোগিতা করায় খুন আশরাফুল, থামছে না মায়ের আহাজারি

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
পুলিশকে সহযোগিতা করায় খুন আশরাফুল, থামছে না মায়ের আহাজারি

Manual8 Ad Code

পুলিশকে সহযোগিতা করায় খুন আশরাফুল, থামছে না মায়ের আহাজারি।

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ীদের হাতে নির্মমভাবে নিহত কলেজছাত্র মো. আশরাফুল হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। নৃশংস এই হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিসহ ৭ জন এখনো ধরাছোঁয়ার বাইরে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের সহপাঠী ও এলাকাবাসী। আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তারা।পুলিশকে সহযোগিতা করায় খুন আশরাফুল, থামছে না মায়ের আহাজারি

Manual6 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে বিক্ষোভ মিছিল ও এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পলাতক আসামিদের গ্রেফতারসহ আশরাফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

এদিকে সন্তানহারা মায়ের আহাজারি যেন থামছেই না। মানববন্ধনে অংশ নেয়া আশরাফুলের মা নিগার সুলতানার আর্তনাদে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। বিলাপ করতে করতে তিনি বলছিলেন, ‘বিচার লাগবো না, আমার বাবা লাগবো রে। আমার বুকের হাহাকারটা নিভাইয়া দে। আমারে একটু মা কইয়া ডাইকলেই অইবো রে।’

Manual6 Ad Code

মানববন্ধনে আশরাফুলের মামা কে এম সালেহ আহমেদ বলেন, ‘এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশকে সহযোগিতা করায় ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই।’

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে উত্তর চরবংশী গ্রামের পূর্ব ডালিকান্দি বিলে নাহিদ বেপারী ও শাহিন বেপারীসহ অভিযুক্তরা আশরাফুলের ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়।

Manual8 Ad Code

এ ঘটনায় ১৬ জানুয়ারি দুপুরে আশরাফুলের বাবা আজিজুল হক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারি রাজধানীর গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান আশরাফুল।

এ ঘটনায় ২৩ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া এলাকায় অভিযান চালিয়ে শাকিল বেপারী, সোহাগ বেপারী ও মোক্তার পাটওয়ারীকে গ্রেফতার করে র‍্যাব-১১। গ্রেফতারকৃতরা উত্তর চরবংশী গ্রামের বাসিন্দা। নিহত আশরাফুল রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিব, নিহত আশরাফুলের বাবা আজিজুল হক, অন্তরা আক্তার ও মামা কে এম সালেহ আহমেদসহ আরও অনেকে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘মামলার এজাহারভুক্ত চারজন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। এর মধ্যে তিনজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code