১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মালয়েশিয়া থেকে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা, ৪ বাংলাদেশিসহ আটক ৩৪

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
মালয়েশিয়া থেকে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা, ৪ বাংলাদেশিসহ আটক ৩৪

Manual3 Ad Code

মালয়েশিয়া থেকে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা, ৪ বাংলাদেশিসহ আটক ৩৪

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ মালয়েশিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে নিজ দেশে ফেরার চেষ্টাকালে চার বাংলাদেশিসহ মোট ৩৪ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। পেরাক রাজ্যের বাগান দাতুক এলাকার কাম্পুং সুঙ্গাই পায়ুং গ্রামে পৃথক দুটি সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পেরাক রাজ্যের পুলিশ প্রধান নূর হিসাম নূরদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে ২১ জন ইন্দোনেশীয় পুরুষ, ৪ জন বাংলাদেশি পুরুষ এবং ৯ জন ইন্দোনেশীয় নারী রয়েছেন।

Manual2 Ad Code

পুলিশের তথ্যমতে, প্রথম অভিযানটি চালানো হয় গত শুক্রবার সন্ধ্যায় সুঙ্গাই পায়ুংয়ের একটি পাম বাগান সংলগ্ন ঝোপঝাড় এলাকায়। সেখান থেকেই বাংলাদেশের চার নাগরিককে আটক করা হয়। আটকের সময় দেখা যায়, তারা ব্যাগে কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সমুদ্রপথে পাড়ি দেয়ার অপেক্ষায় সেখানে জড়ো হয়েছিলেন। মূলত দালালের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে তারা মালয়েশিয়া ছাড়ার পরিকল্পনা করেছিলেন।

Manual6 Ad Code

অভিবাসীদের পাশাপাশি এই পাচার চক্রের দুই মূল হোতাকেও গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলেন, ৪৪ বছর বয়সি এক ইন্দোনেশীয় যাকে প্রথম অভিযানের স্থান থেকেই আটক করা হয়। এছাড়া ৩৩ বছর বয়সি এক ব্যক্তি যাকে হুতান মেলিনতাংয়ের একটি হোটেল থেকে আটক করা হয়।

Manual7 Ad Code

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ব্যক্তিই অবৈধভাবে যাতায়াতকারী অভিবাসীদের খাবার ও পরিবহনের ব্যবস্থা তদারকি করতেন।
আটক ৪ বাংলাদেশিসহ সকল অভিবাসীকে বর্তমানে ইপো ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে। তাদের পরিচয় ও যাতায়াতের নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। মালয়েশীয় ইমিগ্রেশন আইনের আওতায় আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।