৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর ধ্বংশ করা হলো ১২ ককটেল

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
গোবিন্দগঞ্জে উদ্ধারের দুই বছর পর ধ্বংশ করা হলো ১২ ককটেল

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual6 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃংখলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ১২ টি ককটেল নিস্ক্রীয় করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল (এ টি ইউ) এর দশ সদস্যের একটি টিম থানা চত্বরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক,পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার ও এস আই সেলিম রেজাসহ পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual6 Ad Code

পুলিশ জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

এর আগে ২০২৩ সালে ৮ টি ককটেল উদ্ধার করা হয়। এর পর উদ্ধার হওয়া মোট ১২ টি ককটেল থানায় সংরক্ষিত ছিল।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে।