৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

কামারজানির চরে শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত মানুষ।

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
কামারজানির চরে শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত মানুষ।

Manual7 Ad Code

‎বিশেষ প্রতিনিধি।

Manual5 Ad Code

‎গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১৩, গাইবান্ধা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শীতের তীব্রতা মোকাবেলায় চরাঞ্চলের হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

‎র‍্যাব-১৩, গাইবান্ধার কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

‎অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা র‍্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

Manual1 Ad Code

বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকেন। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় সহায়তা ও স্বস্তির কারণ।

Manual7 Ad Code

‎র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার জানান, র‍্যাবের মহাপরিচালকের নির্দেশনায় এবং সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‍্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।

Manual2 Ad Code