৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে হুইল চেয়ার ও কম্বল বিতরন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫
আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে হুইল চেয়ার ও কম্বল বিতরন

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual7 Ad Code

গাইবান্ধায় আঞ্জুমান মফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে বাংলাদেশী প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় বিজয় মাসে অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরন করা হয়েছে।

Manual7 Ad Code

আজ(১৫ ডিসেম্বর)সোমবার বিকেলে পৌর শহরের ডিবি রোডে আঞ্জুমান মফিদুল ইসলামের স্থায়ী কার্যালয়ে প্রথমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলার সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) একেএম হেদায়েতুল ইসলাম, আঞ্জুমান মফিদুল ইসলাম গাইবান্ধা জেলার সহ সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়া, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন ইকবাল যুগ্ন সাধারন সম্পাদক শহিদুজ্জামান শহিদ, কোষাধ্যক্ষ খন্দকার ওমর জাহিদ খোকন, নির্বাহী সদস্য আতিক হাসান লেবু মন্ডল, শাহাজাহান খন্দকার সহ অন্যরা।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনটি দীর্ঘ কয়েক বছর ধরে গাইবান্ধার নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।

Manual6 Ad Code

আগামীতে যাতে করে জেলার অসহায় মানুষদের আরও সাহায্য সহযোগিতা করতে পারে এজন্য বিত্তমান মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়। শেষে ২৪ জন অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের মাঝে এ হুইল চেয়ার ও কম্বল বিতরন করা হয়।

Manual8 Ad Code