৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

পলাশবাড়ী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন – ওসি পলাশবাড়ী থানা

admin
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬
পলাশবাড়ী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন – ওসি পলাশবাড়ী থানা

Oplus_16908288


Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual2 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান বলেছেন পলাশবাড়ী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

অতীতের যে কোন সময়ের তুলনায় পলাশবাড়ী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে পুলিশ।

Manual1 Ad Code

পাশাপাশি চুরি ডাকাতি ছিনতাই মাদক সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ও ব্যাপক তৎপর রয়েছে থানা পুলিশ।

১১ জানুয়ারি রোববার বিকেলে দৈনিক মানবজমিন পলাশবাড়ী প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

পুলিশ বিশেষ কোন ব্যাক্তি কিংবা গোস্ঠির চাপে আছে কি না? এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন পুলিশের মনোবল অনেকটা ফিরিয়ে এসেছে। তারা প্রতিটি কাজ সফল ভাবে বাস্তবায়ন করছে।অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

এছাড়াও জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিভিন্ন দিক নির্দেশনায় কাজ করা হচ্ছে। সকলের সহযোগিতার ধারা অব্যাহত থাকলে পলাশবাড়ী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।

Manual7 Ad Code