৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

পলাশবাড়ীতে গ্রাম পুলিশদের নির্দেশনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার।

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬
পলাশবাড়ীতে গ্রাম পুলিশদের নির্দেশনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার।

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual4 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে এবং গণভোট এর ব্যাপারে গণসচেতনতা সৃষ্টিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

Manual6 Ad Code

১০ জানুয়ারী শনিবার তিনি উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোতে উপস্থিত হয়ে কর্মরত গ্রাম পুলিশদের এ সকল নির্দেশনা প্রদান করেন এবং গ্রাম পুল দের দায়িত্ব পালন কালিন বিভিন্ন সমস্যা গুলো শুনেন। নির্বাচন কালিন সময়ে ইউনিয়নবাসির মধ্যে নির্বাচন ও গণভোটের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকল্পে ভূমিকা পালনের আহবান জানান।

এসময় স্ব স্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ (সচিবগণ)সহ পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code