৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নোংরা পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে রোগী ও স্বজনরা

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নোংরা পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে রোগী ও স্বজনরা

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, টাঙ্গাইল

Manual2 Ad Code

জেলার একমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের বাহিরের পরিবেশের এমন বেহাল দশা দেখে ভেতরের অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন রোগী ও তাঁদের স্বজনরা।

Manual7 Ad Code

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের প্রবেশপথ ও আশপাশে ময়লার স্তূপ, দুর্গন্ধ এবং অপরিচ্ছন্নতার চিত্র নিয়মিত। ডাস্টবিনের অভাব ও সঠিকভাবে বর্জ্য অপসারণ না হওয়ায় পরিবেশ দিন দিন আরও নোংরা হয়ে উঠছে।

এ অবস্থায় চিকিৎসা নিতে আসা অসুস্থ মানুষ তো বটেই, সুস্থ মানুষও মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

জেলা পর্যায়ের একমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ায় প্রতিদিন হাজারো রোগী এই হাসপাতালে সেবা নিতে আসেন। কিন্তু ন্যূনতম স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

স্থানীয় নাগরিকদের অভিযোগ, নিয়মিত তদারকি ও পরিচ্ছন্নতা কার্যক্রম থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

এক রোগীর স্বজন বলেন, “হাসপাতালের বাইরে এমন নোংরা পরিবেশ দেখে ভেতরে ঢুকতেই ভয় লাগে। এখানে রোগী ভালো হবে কীভাবে?”
আরেকজন নাগরিক বলেন, “সংশ্লিষ্ট কর্মকর্তারা কি এসব দেখেন না? এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না।”

জেলার নাগরিক হিসেবে প্রত্যেকেরই মানসম্মত ও নিরাপদ চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার নিশ্চিত করতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এই নোংরা পরিবেশ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

Manual4 Ad Code