৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার,৭৭০ পিস ইয়াবা উদ্ধার।

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার,৭৭০ পিস ইয়াবা উদ্ধার।

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual6 Ad Code

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে ৭৭০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ সহ মাহফুজার রহমান (৩৮) নামে এক যুবক কে গ্রেফতার করেছে।

গত কাল(১১ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল টি জব্দ সহ পেশাদার মাদক ব্যবসায়ী ওই যুবক কে গ্রেফতার করে। গ্রেফতার ওই যুবক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিলনপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে আসামি মাহফুজার রহমান গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে মাদকদ্রব্য ইয়াবা কিনে করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। সেই সাথে আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

Manual4 Ad Code

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তার বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের সহ জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

Manual8 Ad Code