৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘ভারতের সাথে আরেকটি যুদ্ধের হুমকি এখনও আছে’, সতর্কতা আসিফের

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫
‘ভারতের সাথে আরেকটি যুদ্ধের হুমকি এখনও আছে’, সতর্কতা আসিফের

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

২২ নভেম্বর ২০২৫ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার ভারতের সাথে আরেকটি যুদ্ধের ঝুঁকি এখনও আছে বলে সতর্ক করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জোর দিয়ে বলেছেন, ‘প্রক্সি’ সংঘাত শুরু হওয়ার কয়েক দশক পরেও এটি একটি চলমান হুমকি।

Manual3 Ad Code

ভারতের সাথে আরেকটি যুদ্ধের ঝুঁকি রয়ে গেছে বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ‘প্রক্সি যুদ্ধ’ কখনোই সত্যিকার অর্থে শেষ হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে এটি তীব্রতর হয়েছে।’ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন।

Manual3 Ad Code

এ সময় আসিফ ব্যাখ্যা করেন যে, ‘প্রক্সি যুদ্ধ’ ১৯৮০-এর দশকে শুরু হয়েছিল এবং এটি আধুনিক যুদ্ধের একটি হাতিয়ার হয়ে উঠেছে।

তিনি বলেন, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে সম্প্রতি বিস্ফোরণগুলো এই উত্তেজনার সাথে যুক্ত। আসিফ আরও বলেন, মে মাসের সংঘাতের পর যুদ্ধের তাৎক্ষণিক হুমকি অনেক বেশি ছিল। মূলত মে মাসের সংঘাতের পর, আরেকটি যুদ্ধের আশঙ্কা অনেক বেড়ে যায় এবং সেই ঝুঁকি এখনও শেষ হয়নি।

এ সময় পাকিস্তানের প্রতিরক্ষামূলক সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিজয়কে স্বীকৃতি দিয়েছে এবং হস্তক্ষেপ করে নতুন উত্তেজনা থামিয়ে দিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, মে মাসে, পাকিস্তান বিমান বাহিনী রাফায়েলসহ সাতটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করে এবং একটি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এর পরও ভারতের সাথে সংঘাতের ঝুঁকি পাকিস্তানের নিরাপত্তা প্রতিষ্ঠানের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন আসিফ।

মে মাসে, দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘাত হয়। পাকিস্তানের অভ্যন্তরে ভারত ‘অপারেশন সিন্দুর’ চালানোর পর পকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। এতে উভয়পক্ষের হতাহতের ঘটনা ঘটে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হয় ভারত ও পাকিস্তানের।

Manual8 Ad Code