৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

উন্নয়ন ফোরামের” সভাপতি গোলাপ, সম্পাদক রফিকুল, ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা।

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
উন্নয়ন ফোরামের” সভাপতি গোলাপ, সম্পাদক রফিকুল, ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা।

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual3 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে গঠিত “উন্নয়ন ফোরাম”-এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে সংগঠনের প্রথম জরুরি আলোচনা সভা।

বুধবার (১৯ নভেম্বর) রাতে পলাশবাড়ী পৌরশহরের এএএসবিপি মহিলা ফাজিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ।

Manual5 Ad Code

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিক্ষক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান, ড. মো. তানজিউল ইসলাম, প্রফেসর মো. বদিউজ্জামান সরকার, মাহমুদা চৌধুরী, নবীউল ইসলাম ও শহিদুল ইসলাম।

Manual7 Ad Code

এ ছাড়া বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লা, প্রফেসর আব্দুল মতিন মিয়া, অনুপমা বর্মন সেতু, সাংগঠনিক সম্পাদক সুরুজ হক লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী, অর্থ সম্পাদক হারুনার রশিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোছা সাবিনা ইয়াসমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মো. আরিফ উদ্দিন, ক্রীড়া সম্পাদক এসএম নুরসিদ্দীকুল জাহিদ মনা, অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও পাঠাগার সম্পাদক দীলিপ চন্দ্র রায়।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মনজুর কাদির মুকুল, মোছা রোকসানা আকতার, এসএম জহুরুল ইসলাম, নওশীর হারুন ইঞ্জিল ও আহসান হাবিব খান রবি।

Manual1 Ad Code

আলোচনাসভায় বক্তারা পলাশবাড়ীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব উন্নয়ন ও সামাজিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে উন্নয়ন ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন নেতৃবৃন্দ।