৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হিলিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫
হিলিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual1 Ad Code

দিনাজপুরের হিলিতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো।

Manual6 Ad Code

২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, এরপর একে একে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা-অর্চনা,আরতির মধ্য দিয়ে ভক্তগণ দুর্গতিনাশিনী দেবী দুর্গার আরাধনা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাকিমপুর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Manual3 Ad Code

হিলি চন্ডিপুর মন্দির, হাকিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন দুর্গাপূজা মন্ডপ, পালপাড়া,সিপি রোডস্থ দুর্গামন্ডপ, হাকিমপুর উপজেলার খাট্টাউছনা,গোহাড়া, কাঁকড়াপালি সহ বিভিন্ন পুজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা দলে দলে দুর্গোৎসবে যোগ দেন। ৪ দিনের শারদীয় দুর্গোৎসব শেষে ঢাকঢোল পিটিয়ে, উলুধ্বনি ও অশ্রুসিক্ত নয়নে হিলির সনাতন ধর্মাবলম্বীর নারী ও পুরুষেরা প্রতিমা বিসর্জন দেন।

হিন্দু শাস্ত্রমতে, দেবীদুর্গা মর্ত্যলোকে এসেছিলেন আবার বিজয়া দশমীতে কৈলাশে ফিরে গেছেন।

Manual4 Ad Code