৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে হাসান পাড়া গ্রামে ঝোপের ভেতর থেকে মহিলার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫
গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে হাসান পাড়া গ্রামে ঝোপের ভেতর থেকে মহিলার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

Manual5 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।

Manual6 Ad Code

গাইবান্ধাজেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে ঝোপের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী মমতাজ বেগম (৪৫) হাসানপাড়া গ্রামের মৃত আঃ মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির স্ত্রী।

শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার দুপুরের পূর্বে বাড়ির পিছনের ঝোপে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Manual6 Ad Code

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

অন্যদিকে নিহতের স্বজন ও স্থানীয়রা দাবি করেন, পারিবারিক বিরোধের জের ধরে মমতাজ বেগমকে হত্যা করা হতে পারে।

Manual3 Ad Code

এলাকাবাসীর অভিযোগ, তার ছেলে, পুত্রবধূ ও ভাসুরের ছেলে এ ঘটনায় জড়িত থাকতে পারে।

এ প্রসঙ্গে ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, পরিস্হিতি নিয়ন্ত্রণে নিহতের তিন ছেলে আব্দুল গফুর,নুর আলম, সজীব ও পুত্রবধূকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্ত করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে?