১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন ও বিতরণ।

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন ও বিতরণ।

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual1 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ী সরকারি ডিগ্রী কলেজ চত্বরে বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির আয়োজনে গাছের চারা বিতরন ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৬শে আগষ্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে পলাশবাড়ী সরকারি ডিগ্রী কলেজ,মহিলা ডিগ্রী কলেজ,পলাশবাড়ী সরকারি এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

Manual6 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

এ সময়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পলাশবাড়ী উপজেলার নেতাকর্মী,পলাশবাড়ী উপজেলা,পৌর ও সরকারি কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মী,রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা উপজেলার নেতৃবৃন্দ,স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।

Manual6 Ad Code