২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সুবিধাবঞ্চিত ১’শ ৮০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দিলো স্বপ্ন ছোঁয়া কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫
সুবিধাবঞ্চিত ১’শ ৮০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দিলো স্বপ্ন ছোঁয়া কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual2 Ad Code

সুবিধাবঞ্চিত ১’শ ৮০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশন ।

শনিবার ২৩শে আগষ্ট সকাল থেকে বিকেল পর্যন্ত স্বপ্ন ছোঁয়া কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের আয়োজনে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Manual3 Ad Code

পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নতুন বাজার এলাকায় সর্ব সাধারণের জন্য ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ উদ্বোধন করা হয় সকালে।

Manual8 Ad Code

দিনব্যাপী এ আয়োজনে ১’শ ৮০ জন মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ‌্য ২৩ জন রোগী‌কে চোখের ছানি মাংস বৃদ্ধি বিনামূল্যে অপারেশনের জন্য দীপ আই কেয়ার হসপিটালে নেয়া হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন,স্বপ্ন ছোঁয়া কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পরিচালক শাহ্জাহান মাষ্টার,সহকারি শিক্ষক আলমগীর মিয়া,রোমান মিয়া,মোছাঃ সাদিয়া আক্তার,কুমারী প্রতিমা রানী রায় ও সংবাদকর্মীবৃন্দ।

Manual1 Ad Code

স্বপ্ন ছোঁয়া কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের পরিচালক শাহজাহান মাষ্টার বলেন,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের সেবার জন্য এ ক্যাম্পের আয়োজন করেছি। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি। আগামীতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও তিনি জানান।