ইয়াসির আরাফাত,
স্টাফ রিপোর্টারঃ
বিগত ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকার পতনের পর দিনটিকে ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়। আওয়ামীলীগ সরকার পতনের এক বছর পূর্তি ও ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে বিএনপি ও সকল সহযোগী সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, সহ সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, পৌর জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিলে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর উপজেলা ও পৌর শাখা সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশ নেন। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, বিএনপি নেতা শাহিন মন্ডল,হজরত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম রেজা বিপুল, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, পৌর যুবদলের সদস্য সচিব আলীমর্তুজা সরকার সহ বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী বিজয় মিছিলে অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে হিলি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আবু বক্কর সিদ্দিক সহ আরো নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকারী বিএনপি, জামায়াত, ইসলমী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো বিগত আওয়ামীলীগ আমলের দুঃশাসনের বিবরণ ও ছাত্রজনতার সাহসী অবদান তুলে ধরেন এবং অতীত থেকে শিক্ষা নিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে নিজ নিজ দলের নীতি আদর্শ তুলে ধরেন।