১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কালিহাতীর নারান্দিয়ায় বিএনপির কর্মীসভা

admin
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
কালিহাতীর নারান্দিয়ায় বিএনপির কর্মীসভা

Manual1 Ad Code

সহকারী বার্তা সম্পাদক :

মো: সিয়াম হোসেন

Manual8 Ad Code

শুভ্র মজুমদার, কালিহাতী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক কর্মীসভা।

শুক্রবার (১ আগস্ট ) বিকেলে মালতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি আয়োজিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। প্রধান বক্তা ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।

বিশেষ বক্তা ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি আব্দুল বারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, সহ-সভাপতি জাকির হোসেন জিন্না, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, সহ-সম্পাদক মোশাররফ হোসেন, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ মিনু, কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) হাসমত আলী রেজা, নারান্দিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল আলম শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।

সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোনা মিয়া এবং সভা পরিচালনা করেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ।

Manual1 Ad Code

কর্মীসভায় বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা ঘোষণাই এই মুহূর্তে দেশের জন্য সময়োপযোগী রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

Manual1 Ad Code

সভায় কালিহাতী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং কর্মসূচিকে সফল করে তোলেন।